Thursday, November 1, 2018

দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ২

বুক ডাইজেস্ট সেবা


ডাইজেস্ট টু 'দেশে বেড়াও দেশের মানুষ - BTEF ভ্রমণ সংকলন • ২'

বইটির প্রয়োজনীয়তা ______________★
সাধারণত প্রফেসর ও প্রশ্নকর্তারা তাদের গবেষণার জন্য/ অবকাশ যাপনে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন; আর তাদের ভ্রমণের অভিজ্ঞতা থেকে দু'একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন করার সময় করে থাকেন। তাই আমাদের BTEF ভ্রমণ সিরিজের নির্যাস হতে প্রস্তুতকৃত এই "BTEF ডাইজেস্ট" এক্ষেত্রে সহায়ক হবে।

পাঠ্যবিষয়: _________★
Bangladesh Tourism Expansion Forum এর স্লোগান হলো 'Explore Bangladesh'
→ সারি নদী, গোয়াইনঘাট, সিলেট।
→ খাসিয়াদের হেডম্যান বা গোত্রপ্রধানকে তারা বলে 'মন্ত্রী'।
→ খাসিয়াদের বিখ্যাত ও জনপ্রিয় ফসল 'পান'; এটাই তাদের প্রধান জীবিকা।
→ 'মশহুর' অর্থ বিখ্যাত ও জনপ্রিয়/ উৎকর্ষময়।
→ 'ম্যাক্সি' হলো এক ধরনের পর্যটন এলাকার যানবাহন।
→ রেমা অভয়ারণ্য অবস্থিত চুনারুঘাট, সিলেট।
→ লাউয়াছড়া অভয়ারণ্য অবস্থিত মৌলভীবাজার, সিলেট।
→ ১৯৯৬ সালে লাউয়াছড়াকে জাতীয় উদ্যান করা হয়; এর আয়তন ১২৫০ হেক্টর।
→ মণিপুরী সমাজে রাস উৎসবের প্রবর্তন করেন মহারাজ জয় সিংহ।
→ 'রস' থেকে 'রাস' কথাটির উৎপত্তি। রস আস্বাদনের মিনিত্তে উৎসব= রাসোৎসব।
→ 'লাইহার ওবা' অর্থ দেবতাদের আনন্দানুষ্ঠান।
→ ক্যাংলেইপাক, ক্যাংলেইপাং, মেঘলী, মেইতেই হচ্ছে মনিপুরীদের উপগোষ্ঠী। মনিপুরীরা জাতিগতভাবে 'কুকি চীন' গোত্রভুক্ত। রবীন্দ্রনাথ মনিপুরী নৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন ১৯১৯ সালে। মনিপুরী নৃত্য দুই শ্রেণীতে বিভক্ত।
→ মণিপুরীদের মাতৃভাষা 'মেইতেই লন'।
→ মোহনগঞ্জকে হাওরের রাণী বলা হয়।
→ খাসিয়ারা মোঙ্গলীয় বংশোদ্ভূত, এরা মাতৃতান্ত্রিক।
→ 'মাজুলি' নামক দ্বীপ আছে ভারতের আসামে; এটি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ যা আছে ব্রহ্মপুত্রের বুকে।
→ প্রবেশপথে সিংহমূর্তি আছে কুড়িগ্রাম শহরের।
→ ঝুমকার চর অবস্থিত নারায়ণপুর, কুড়িগ্রাম।
→ চর রাজীবপুর অবস্থিত কুড়িগ্রামে।
→ সৌম্য অর্থ শান্ত।
→ আটপৌড়ে অর্থ সবসময় পড়ার উপযোগী (রাফ ইউজ)।
→ এঁদো অর্থ অগভীর।
→ টাঙ্গুয়া হাওর অবস্থিত সুনামগঞ্জ, সিলেট।
→ স্বর্ণমন্দির বান্দরবানে অবস্থিত।
→ তালপট্টি দ্বীপ পশ্চিম সুন্দরবন এলাকায়।
→ নিঝুম দ্বীপ হাতিয়ায় অবস্থিত। নিঝুম দ্বীপের পূর্ব নাম বল্লার চর। শুরুতে এর নাম ছিল চর ওসমান।
→ কান্তজিউ মন্দির, কাহারোল, দিনাজপুর। এর নির্মাণকাজ শুরু করেন 'রাজা প্রাণনাথ'।
→ 'ভাড়ানি' হচ্ছে বড় নদী থেকে বড় খালের প্রবেশমুখ।
→ 'হিরণ-পয়েন্ট' সুন্দরবনে।
→ ট্রিপ (Trip) অর্থ সংক্ষিপ্ত ভ্রমণ।
→ সীতা মন্দির অবস্থিত মেধশ মুনি আশ্রম, বোয়ালখালী, চট্টগ্রাম।
→ কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বাড়ি মিঠেখালি, মংলা।
→ চর ফ্যাশন ও মনপুরা ভোলায় অবস্থিত।
→ গৌতম বুদ্ধ বুদ্ধত্ব পেয়েছিলেন খ্রিষ্টপূর্ব ৬ শতকে।
→ 'বোধিসত্ত্ব রূপ' কথাটির উৎপত্তি গৌতম বুদ্ধকে কেন্দ্র করে।
→ রিকুইজিশন অর্থ স্বত্ব লাভকরণ।
→ তঞ্চঙ্গ্যা ও বম উপজাতি আছে রোয়াংছড়ি, বান্দরবান।
→ উপজাতিদের মধ্যে ছিমছাম, পরিচ্ছন্ন ও পরিকল্পিত জীবন যাপন করে 'বম'রা।
→ ডংনালা পাহাড়, বোয়ালখালী, চট্টগ্রামে।
→ কামাখ্যা মন্দির অবস্থিত ম্যাধোশমুনি আশ্রম, বোয়ালখালী, চট্টগ্রাম।
→ 'বৃংহণ' অর্থ হাতির ডাক।
→ এগারসিন্দুর দূর্গ অবস্থিত পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।
→ মানসিংহের সঙ্গে বারো ভূঁইয়া নেতা ঈশা খাঁর যুদ্ধ হয় ১৫৮৯ সালে।
→ মির্জাপুরের ভালুকনাচ, ঘাটাইলের সঙযাত্রা, ভূঞাপুরের লাঠিবাড়ি খেলা এবং বেহুলা নাচ, মধুপুরের ধুয়া গান বাংলা ঐতিহ্যের অন্যতম সম্পদ।
বাংলাপিডিয়া প্রকাশিত হয় 'এশিয়াটিক সোসাইটি' থেকে।

ডাইজেস্ট সম্পাদনা—
মেহেদী হাসান,
লেখক, গবেষক ও সোশ্যাল ওয়ার্কার।

Preface to Book Digests!


বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বুক ডাইজেস্টস খুবই গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন বইয়ের ডাইজেস্ট পেতে আমাদের সাথেই থাকুন।

ফেসবুকে আমাদের আপডেট পেতে লাইক দিন 'বুক ডাইজেস্টস' এর ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক→

বই রিভিশন হোক সহজ, প্রস্তুতি হোক দ্রুত.../
মেহেদী হাসান,
সম্পাদক, বুক ডাইজেস্টস।